অনেকেই জানেন না দিনে কতবার প্রস্রাব করা স্বাভাবিক, কিংবা প্রস্রাবের রং ও ঘনত্ব থেকে শরীরের কী সংকেত মেলে। অথচ চিকিৎসকদের মতে, এই ছোট বিষয়গুলো থেকেই বোঝা যায় দেহে জল, কিডনি বা লিভারের অবস্থার ইঙ্গিত। এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক ডা. উৎসব দাস জানালেন গুরুত্বপূর্ণ তথ্য।দিনে কতবার প্রস্রাব করা স্বাভাবিক?
ডা. দাসের মতে, “দিনে ৮০০ থেকে ২০০০ মিলিলিটার পর্যন্ত ইউরিন আউটপুট স্বাভাবিক বলে ধরা হয়। সাধারণত ৬ থেকে ৮ বার প্রস্রাব করা স্বাভাবিক। তবে ৪ বারের কম বা ১০ বারের বেশি হলে সেটি সতর্ক সংকেততিনি আরও জানান, প্রস্রাবের পরিমাণ ও ঘনত্ব নির্ভর করে কতটা পানি পান করছেন, কী ধরনের ওষুধ নিচ্ছেন এবং শরীরে কোনও রোগ (যেমন ডায়াবেটিস, ইউটিআই, কিডনি সমস্যা) আছে কিনা তার ওপর।কোন কোন কারণে প্রস্রাবের পরিমাণ বাড়ে বা কমে?
🔹 কফি বা চা জাতীয় ক্যাফেইনযুক্ত পানীয় বেশি খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে।
🔹 ব্যায়াম করার পরও আউটপুট সাময়িকভাবে বেড়ে যেতে পারে।
🔹 আবার ডায়াবেটিস, ইউটিআই, ওভারঅ্যাকটিভ ব্লাডার বা ডায়ুরেটিক ওষুধ খেলেও বারবার প্রস্রাবের চাপ আসতে পারে।
🔹 অপরদিকে ডিহাইড্রেশন, কিডনির অসুখ বা পানি কম খেলে প্রস্রাবের পরিমাণ কমে যায়।
প্রস্রাবের রঙে লুকিয়ে থাকে শরীরের বার্তা
ডা. দাস বলেন, “প্রস্রাবের রং যদি খুব হলদে হয়, তাহলে তা ডিহাইড্রেশনের ইঙ্গিত হতে পারে। পানি খাওয়ার পরও রং গাঢ় থাকলে তা জন্ডিসের লক্ষণ হতে পারে।”
🔴 লালচে প্রস্রাব মানে ইউরিনে রক্ত মেশা — যা ইউটিআই বা কিডনির অন্য সমস্যার কারণে হতে পারে।
🟡 হলুদ প্রস্রাব — ডিহাইড্রেশন বা জন্ডিসের ইঙ্গিত।
⚪ অতিরিক্ত ফেনাযুক্ত প্রস্রাব — কিডনি রোগের লক্ষণ হতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
🔹 দিনে ১০ বারের বেশি বা ৪ বারের কম প্রস্রাব হলে
🔹 প্রস্রাবের রং লালচে বাইউরিনে ফেনা দেখা দিলে
🔹 প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা হলে
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি বলে পরামর্শ দেন ডা. দাস।
বিশেষ পরামর্শ
প্রস্রাবের পরিমাণ, রং ও ঘনত্বের দিকে নিয়মিত নজর রাখুন। এগুলো শরীরের অভ্যন্তরীণ অবস্থার প্রথম সতর্কবার্তা হিসেবে কাজ করে। পর্যাপ্ত পানি পান করুন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং কোনও অস্বাভাবিকতা দেখলেই চিকিৎসকের শরণা পন্ন হোন। অস্বাভাবিক গন্ধযুক্ত হলে।”
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment