Top News

হাত কাঁপার কারণ হতে পারে যেসব ভিটামিনের অভাব

 


হাত কাঁপা বা কম্পন অনেকের কাছেই এক বিরক্তিকর সমস্যা। অনেক সময় এটি স্নায়ুবিক রোগ বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফল হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতিও এর পেছনে বড় ভূমিকা রাখে।বিশেষ করে ভিটামিন বি–১২, বি–৬ এবং বি–১ (থায়ামিন) আমাদের স্নায়ুতন্ত্রকে সচল রাখতে অপরিহার্য। এসব ভিটামিনের ঘাটতি হলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে, যার ফলে হাত কাঁপা, ঝিনঝিন ভাব বা সমন্বয়হীনতার মতো সমস্যা দেখা দেয়।

ভিটামিন বি–১২ এর অভাব

হাত কাঁপার অন্যতম সাধারণ কারণ হলো ভিটামিন বি–১২-এর ঘাটতি। এটি স্নায়ুর সুরক্ষা এবং রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অভাবে ঝিনঝিন অনুভূতি, অসাড়তা, ভারসাম্যহীনতা ও হাত কাঁপা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিরামিষভোজী, হজমজনিত সমস্যায় ভোগা ব্যক্তি এবং নির্দিষ্ট কিছু ওষুধ গ্রহণকারীরা বি–১২ ঘাটতির ঝুঁকিতে থাকেন।

উৎস: মাংস, ডিম, মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার। নিরামিষভোজীদের জন্য ফর্টিফাইড খাবার বা সাপ্লিমেন্ট কার্যকর বিকল্প হতেভিটামিন বি–৬ এর অভাব

বি–৬ এর ঘাটতিও হাত কাঁপার একটি কারণ। এটি শরীরের রাসায়নিক ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ঘাটতির ফলে কাঁপুনির পাশাপাশি দেখা দিতে পারে বিরক্তি, বিষণ্নতা ও মানসিক বিভ্রান্তি।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বি–৬ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে উল্টো স্নায়ুর ক্ষতি হতে পারে।

উৎস: কলা, মুরগির মাংস, মাছ, আলু ও ভিটামিনযুক্ত সিরিয়াল।

ভিটামিন বি–১ (থায়ামিন)-এর অভাব

দীর্ঘদিন মদ্যপানকারী বা যাদের দেহে পুষ্টি শোষণের সমস্যা রয়েছে, তাদের মধ্যে বি–১ ঘাটতি বেশি দেখা যায়।

এর ফলে দেখা দিতে পারে বিভ্রান্তি, শরীরের সমন্বয়হীনতা এবং হাত কাঁপা।

উৎস: অখণ্ড শস্য, ডাল, বাদাম ও বীজজাত খাবার।

কী করবেন

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নিয়মিত হাত কাঁপার সমস্যা অবহেলা না করে রক্ত পরীক্ষা করে ভিটামিনের মাত্রা জেনে নেওয়া উচিত। সঠিক খাদ্যাভ্যাস ও প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করলে উপশম মিলতে পারে।

তবে সব সময়ই চিকিৎসকের পরামর্শে পদক্ষেপ নেওয়াই সবচেয়ে নিরাপদ। কারণ, হাত কাঁপার পেছনে বড় কোনো অসুস্থতা না-ও থাকতে পারে—কখনো কখনো এটি শুধুমাত্র ভিটামিনের ঘাটতির ফলও হতে পারে। পারে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post