Top News

শরীর থেকে আসে মাছের মতো দুর্গন্ধ? জানুন বিরল এক রোগের কারণ!

 


শরীর থেকে পচা মাছের মতো গন্ধ বের হওয়া অদ্ভুত শোনালেও, এটি বিজ্ঞানসম্মতভাবে এক বিরল রোগের উপসর্গ। এটি কোনো অপরিচ্ছন্নতার ফল নয়, বরং জিনগত ত্রুটির কারণে ঘটতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় ফিশ অডর সিনড্রোম, যা ট্রাইমিথাইল অ্যামিনিউরিয়া নামেও পরিচিত।মানুষ নানা রকম শারীরিক সমস্যায় ভুগে থাকে, কিন্তু এই রোগের কারণে নিঃশ্বাস, ঘাম, থুতু বা প্রস্রাব থেকে তীব্র পচা মাছের গন্ধ বের হয়। এতটাই তীব্র এই গন্ধ যে, ভুক্তভোগীকে একসাথে বাস বা ট্রেনে থাকা পর্যন্ত কষ্টকর করে তোলে।


একটি আন্তর্জাতিক জীবনবিজ্ঞানভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি মূলত জিনঘটিত রোগ। আমাদের দেহে বিপাকক্রিয়ার একটি ধাপে ট্রাইমিথাইল অ্যামিন (টিএমএ) নামক যৌগ তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই দুর্গন্ধযুক্ত। সাধারণত লিভার এটি ভেঙে নির্গন্ধ যৌগে রূপান্তরিত করে। তবে বিশেষ জিনের ত্রুটির কারণে কিছু মানুষের শরীরে এই ভাঙন ঘটানোর জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি হয় না। ফলে শরীরে জমে থাকা টিএমএ থেকেই দুর্গন্ধ সৃষ্টি হয়শারীরিকভাবে গুরুতর ক্ষতি না হলেও, সামাজিকভাবে ভুক্তভোগীরা প্রচণ্ড হীনমন্যতা, মানসিক চাপ ও অবসাদের সম্মুখীন হন। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগ নারীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়।এখনো এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে উপসর্গ অনেকাংশে কমানো সম্ভব। সামুদ্রিক মাছ, ডিম, কলিজা, চিনাবাদাম, ব্রকলি, মটরশুঁটি এবং গরুর দুধের মতো খাদ্যদ্রব্য ট্রাইমিথাইল অ্যামিন উৎপাদন বাড়ায়, তাই এগুলি এড়ানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।


বিশেষজ্ঞরা মনে করেন, এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহমর্মিতা প্রদর্শন করা জরুরি। কারণ রোগী অপরাধী নয়; তার শরীরের ভেতরের এক জৈবপ্রক্রিয়ার ফলস্বরূপ এই অবস্থা সৃষ্টি হয়।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post