Top News

শিক্ষকদের দাবি নিয়ে সুখবর দিলো শিক্ষা মন্ত্রনালয়!

 


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুনভাবে নির্ধারিত বাড়িভাড়া ভাতার ফলে দেশের প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ রোববার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক ২ হাজার টাকা হিসেবে বাড়িভাড়া ভাতা নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া গড়ে ৮.৭ শতাংশের বেশি বাড়বে।


শতকরা ভিত্তিক বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাব – ২০অর্থ মন্ত্রণালয় ৫% বা ন্যূনতম ২,০০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে—যেটি বেশি হবে সেটিই কার্যকর হবে।

এই কাঠামো অনুযায়ী—

* প্রায় ৮৯% শিক্ষক–কর্মচারী ৮.৭% বা তার বেশি পাচ্ছেন,

* প্রায় ৭৫ % শিক্ষক–কর্মচারী ৯% বা তার বেশি পাচ্ছেন,

* প্রায় ৫৬% শিক্ষক–কর্মচারী ১২% বা তার বেশি পাচ্ছেএ সংক্রান্ত প্রজ্ঞাপন ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা হয়েছে। উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ন,২৫

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post