Top News

অবশেষে সুখবর! জানুন এমপিওভুক্ত শিক্ষকরা কারা কত টাকা পাবেন

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।শিক্ষা মন্ত্রণালয়ের মতে, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবে শিক্ষক-কর্মচারীদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা বয়ে আনবে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণের ফলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর ভাতা ১২ শতাংশের বেশি বৃদ্ধি পাবে।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া ভাতা ১২ শতাংশের বেশি বাড়বে।

৭৫ শতাংশের বাড়বে ৯ শতাংশের বেশি।

আর ৮৯ শতাংশের ভাতা বাড়বে ৮ দশমিক ৭ শতাংশের বেশি।

 কার কত টাকা বাড়ছে?

তথ্য অনুযায়ী, অধ্যক্ষ (গ্রেড ৪) যাদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাদের নতুন ভাতা হবে ২,৫০০ টাকা। উপাধ্যক্ষ (গ্রেড ৫) ৪৩,০০০ টাকায় পাবেন ২,১৫০ টাকা। সহকারী অধ্যাপক (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকায় পাবেন ১,৭৭৫ টাকা, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা বিধায় তারা পাবেন ২,০০০ টাকা।

প্রভাষক (গ্রেড ৯) যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ১,১০০ টাকার পরিবর্তে সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হবে। প্রধান শিক্ষক (গ্রেড ৭) ২৯,০০০ টাকায় ১,৪৫০ টাকার পরিবর্তে পাবেন ২,০০০ টাকা।

সহকারী শিক্ষক (গ্রেড ১০–১১), যাদের বেতন ১২,৫০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে, তারাও সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা পাবেন।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬) যাদের বেতন ৯,৩০০ টাকা, তাদের বাড়িভাড়া হবে ৪৬৫ টাকার পরিবর্তে ২,০০০ টাকা। আর ঝাড়ুদার, অফিস সহায়ক, পিয়ন বা আয়াসহ (গ্রেড ২০) যাদের বেতন ৮,২৫০ টাকা, তাদের ক্ষেত্রে ৪১২.৫০ টাকার পরিবর্তে সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ভাতা প্রদানে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে—

ভবিষ্যৎ জাতীয় বেতন স্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ যাচাই, কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলা এবং সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলা। অনিয়ম ঘটলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়িভাড়া ভাতা ১২ শতাংশের বেশি বাড়বে।

৭৫ শতাংশের বাড়বে ৯ শতাংশের বেশি।

আর ৮৯ শতাংশের ভাতা বাড়বে ৮ দশমিক ৭ শতাংশের বেশি।

 কার কত টাকা বাড়ছে?

তথ্য অনুযায়ী, অধ্যক্ষ (গ্রেড ৪) যাদের মূল বেতন ৫০,০০০ টাকা, তাদের নতুন ভাতা হবে ২,৫০০ টাকা। উপাধ্যক্ষ (গ্রেড ৫) ৪৩,০০০ টাকায় পাবেন ২,১৫০ টাকা। সহকারী অধ্যাপক (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকায় পাবেন ১,৭৭৫ টাকা, তবে সর্বনিম্ন ২,০০০ টাকা বিধায় তারা পাবেন ২,০০০ টাকা।

প্রভাষক (গ্রেড ৯) যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ১,১০০ টাকার পরিবর্তে সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হবে। প্রধান শিক্ষক (গ্রেড ৭) ২৯,০০০ টাকায় ১,৪৫০ টাকার পরিবর্তে পাবেন ২,০০০ টাকা।

সহকারী শিক্ষক (গ্রেড ১০–১১), যাদের বেতন ১২,৫০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে, তারাও সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা পাবেন।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৬) যাদের বেতন ৯,৩০০ টাকা, তাদের বাড়িভাড়া হবে ৪৬৫ টাকার পরিবর্তে ২,০০০ টাকা। আর ঝাড়ুদার, অফিস সহায়ক, পিয়ন বা আয়াসহ (গ্রেড ২০) যাদের বেতন ৮,২৫০ টাকা, তাদের ক্ষেত্রে ৪১২.৫০ টাকার পরিবর্তে সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ভাতা প্রদানে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে—

ভবিষ্যৎ জাতীয় বেতন স্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগ যাচাই, কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলা এবং সকল আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলা। অনিয়ম ঘটলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে।য়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post