Top News

সালমান শাহ হত্যা রহস্য: ১২ লাখ টাকার চুক্তিতে সাজানো হয়েছিল সেই ‘আত্মহত্যা নাটক’

 


বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ। তাঁর অকাল মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে আজও ঘুরে বেড়াচ্ছে এক প্রশ্ন— এটা কি আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যা?সিআইডি ও পিবিআই বছরের পর বছর ঘটনাটিকে আত্মহত্যা বললেও, দুটি ভয়ংকর স্বীকারোক্তি সেই ধারণাকে নড়িয়ে দিয়েছে। রিজভী ও রুবির বয়ানে উঠে এসেছে ১২ লাখ টাকার এক চুক্তিভিত্তিক হত্যার লোমহর্ষক বর্ণনা।


রিজভীর ১৯৯৭ সালের ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ী, সালমান শাহকে হত্যা করা হয় তার শাশুড়ি লতিফা হকের পরিকল্পনায়। এই পরিকল্পনার অংশ ছিল ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও দাবি রিজভীরিজভীর বর্ণনা অনুযায়ী, ঘুমন্ত অবস্থায় সালমানের নাকে ক্লোরোফর্ম চেপে ধরেন সামিরা। ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বেঁধে দেন। পরে তাকে একটি ইনজেকশন পুশ করা হয়। যখন সালমান নিস্তেজ হয়ে পড়েন, তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটি সিলিং ফ্যানে ঝুলিয়ে দেন— যেন এটি আত্মহত্যার মতো দেখায়।দুই দশক পর, ২০১৭ সালে, মামলার আরেক আসামী রুবি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে আসেন। ভিডিও বার্তায় তিনি চিৎকার করে বলেন, “সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এটা করিয়েছে সামিরার ফ্যামিলি।”

রুবির দাবি— তার স্বামী জন চ্যান, সালমানের শ্যালক রুমিকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পরে প্রমাণ গোপন করতে রুমিকেও হত্যা করা হয়।


এই ভয়ংকর অভিযোগগুলোর সঙ্গে মিলে যায় সালমানের মৃত্যুর দিনকার অসংখ্য অসঙ্গতি—


কেন তার বাবাকে সকালে দেখা করতে দেওয়া হয়নি?


কেন ঝুলন্ত লাশের জিহ্বা বের হয়নি, যা সাধারণত ফাঁসের ক্ষেত্রেকেন লাশ হাসপাতালে নেওয়া না হয়ে মেঝেতে তেল মালিশ করা হচ্ছিল?


কেন টেলিফোনের স্বয়ংক্রিয় উত্তর যন্ত্রটি উধাও হয়ে গেল?


আর কেনই বা সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ রেখে পাশের ফ্ল্যাটে গল্প করছিলেন?


সবশেষে, সালমানের সুটকেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড়, খালি অ্যাম্পল আর সিরিঞ্জ— যা রহস্যকে আরও ঘনীভূত করে।


২৯ বছর পর, অবশেষে সালমানের মা নীলা চৌধুরীর দীর্ঘ আইনি লড়াইয়ে আদালত নির্দেশ দিয়েছেন— অপমৃত্যুর মামলা এখন হবে হত্যা মামলা।


এখন প্রশ্ন একটাই: নতুন তদন্ত কি পারবে সেই অন্ধকার রাতে ঘটে যাওয়া নির্মম সত্যটিকে উন্মোচন করতে? হয়?র।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post