দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত এবং আরো ৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে লুইস ট্রিখার্ড্ট শহরের কাছে এন-ওয়ান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল রঙের বাসটি খাদের নিচে উল্টে পড়ে আছে এবং উদ্ধারকর্মীরা বাসটির নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেলিমপোপো প্রাদেশিক সরকার জানায়, উদ্ধার অভিযান রবিবার গভীর রাত পর্যন্ত চলেছে। বাসটি জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিকরা ছিলেন। তারা যারা নিজ নিজ দেশে ফিরছিলেন বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন শিশু, ১৭ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরো ৩১ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে জিম্বাবুয়ে ও মালাউই সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমাদের বার্ষিক পরিবহন মাস চলাকালীন এমন একটি দুর্ঘটনা ঘটায় এই দুঃখ আরো গভীর। এই মাসে আমরা সড়ক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।’
উল্লেখ্য, গত বছর একই প্রদেশ লিমপোপোতে আরেকটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিলেন। বাসটি একটি সেতু থেকে নিচে খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় কেবলমাত্র এক ৮ বছর বয়সী মেয়ে প্রাণে বেঁচে গিয়েসেই বাসে মূলত বতসোয়ানা নাগরিকরা ছিলেন, যারা ইস্টারের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিলেন।ছিল।ন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment