Top News

মেথি ভিজিয়ে সকালে খেলে যেসব রোগ থেকে মুক্তি পাওয়া যায়

 


আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় মেথির ব্যবহার বহু পুরোনো। রান্নায় মসলা হিসেবে ব্যবহৃত হলেও ভেজানো মেথি দানার স্বাস্থ্যগুণ সত্যিই বিস্ময়কর। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন সকালে ভিজিয়ে রাখা মেথি খেলে শরীরের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

মেথি দানায় থাকা দ্রবণীয় আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত ভিজানো মেথি খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।


হজমশক্তি বাড়ায়

মেথি খাওয়ার ফলে পেটের গ্যাস, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে থাকা আঁশ অন্ত্র পরিষ্কার রাখতে ভূমিকা রাখে, যা হজম প্রক্রিয়া সহজ কোলেস্টেরল কমাতে সাহায্য করে

ভিজানো মেথি দানা শরীরে ক্ষতিকর কোলেস্টেরল (LDL) কমাতে সহায়ক। এর ফলে হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই হ্রাস পায়ওজন নিয়ন্ত্রণে রাখে

মেথি খেলে দীর্ঘসময় পেট ভরা থাকে। এতে অতিরিক্ত খাবারের প্রবণতা কমে যায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।


ত্বক ও চুলের জন্য উপকারী

মেথি দানায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে উজ্জ্বল রাখে এবং চুল পড়া কমায়। এটি ভেতর থেকে শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে।


সতর্কতা

তবে অতিরিক্ত মেথি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখা এক চা চামচ মেথি দানা খাওয়া যথেষ্ট।


তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভিজানো মেথি যুক্ত করা যেতে পারে।।করে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post