Top News

৪০ হাজারের বেশি শিক্ষকের এমপিওভুক্তি দ্রুত সম্পন্ন করার নির্দেশ

 


৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ পাওয়া ৪০ হাজারের বেশি শিক্ষকের এমপিওভুক্তি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার তিনটি অধিদপ্তরে পাঠিয়েছে সংস্থাটি। দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। 

এনটিআরসিএ জানিয়েছে, পরবর্তী নিয়োগ সুপারিশ কার্যক্রম এবং অন্যান্য কর্মপরিকল্পনা এগিয়ে নিতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি দ্রুত শেষ করা জরুরি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছেচিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত ২২ হাজার ৪১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৪৭টি শূন্যপদে নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। এসব আবেদন যাচাই শেষে টেলিটক বাংলাদেশের সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয়।এরই ধারাবাহিকতায়, পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় শর্তসাপেক্ষে গত ১৯ আগস্ট মোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ দেয় এনটিআরসিএ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় ২৪ হাজার ৭৭৩ জন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১৬ হাজার ৩৪১ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৫১৩ জন রয়েছেন।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সকল প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন। তবে এমপিওভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হলে পরবর্তী নিয়োগ কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে এনটিআরসিএ।


তাই ৬ষ্ঠ নিয়োগ সুপারিশের আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তি দ্রুত সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরকে।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post