Top News

চুল সোজা করছেন নাকি শরীরে বিষ ছড়াচ্ছেন? কি বলছে গবেষণা

 


অনেকেই চুলকে সোজা ও মসৃণ রাখার জন্য নিয়মিত হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন। পার্টি, অফিস বা প্রতিদিনের লাইফস্টাইলে চুলের নিখুঁত লুক পেতে হেয়ার স্ট্রেটনার যেন অপরিহার্য অংশ হয়ে উঠেছে।কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ কিন্তু ভয়ঙ্কর তথ্য নিয়মিত হেয়ার স্ট্রেটনার ব্যবহার জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত রাসায়নিক স্ট্রেটনার ব্যবহার করেন, তাদের মধ্যে জরায়ু ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি থাকে। গবেষণায় অংশ নেওয়া কয়েক হাজার নারীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যারা বছরে কয়েকবারের বেশি স্ট্রেটনার ব্যবহার করেন, তাদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অন্যদের তুলনায় দ্বিগুণেরও বেশিকীভাবে ক্ষতি করে রাসায়নিক?

বেশির ভাগ হেয়ার স্ট্রেটনারে থাকে ফরমালডিহাইড, ফথালেটস ও প্যারাবেন। উচ্চ তাপমাত্রায় এগুলো বাষ্প হয়ে মাথার ত্বক বা শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এই ক্ষতিকর পদার্থগুলো শরীরে হরমোনের কার্যপ্রণালী ব্যাহত করে, কোষের ডিএনএ ক্ষতি করতে পারে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে। এগুলোই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।


কেবল ক্যান্সার নয়, নিয়মিত স্ট্রেটনার ব্যবহারের ফলে আরও নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়


চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়


চুল ভেঙে যায় বা পড়ে যায়


স্ক্যাল্পে জ্বালা, চুলকানি বা লালচে ভাব


চুলের গঠন বদলে যায়, স্থায়ীভাবে পাতলা হয়ে যায়


চুলের উজ্জ্বলতা কমে যায়


রাসায়নিক বাষ্পে চোখ জ্বালা, মাথাব্যথা ও শ্বাসকষ্ট হতে পারে


ঝুঁকি কমানোর উপায়

বিশেষজ্ঞদের মতে, কিছু সতর্কতা মানলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব


যতটা সম্ভব রাসায়নিকবিহীন বা ফরমালডিহাইড-ফ্রি স্ট্রেটনার ব্যবহার করুন


প্রতিদিন নয়, বিশেষ দিনেই হেয়ার স্ট্রেটনার ব্যবহার করুন


চুল স্ট্রেট করার আগে হিট প্রোটেক্ট্যান্ট সিরাম বা স্প্রে ব্যবহার করুন


স্ট্রেটনারের তাপমাত্রা কম রাখুন, চুলে এক জায়গায় বারবার প্রয়োগ করবেন না


ব্যবহারের সময় ঘরের জানালা খুলে রাখুন বা ফ্যান চালান, যাতে বাষ্প সরাসরি শ্বাসে প্রবেশ না করে


সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং বা অয়েল ট্রিটমেন্ট করে চুলের আর্দ্রতা ফিরিয়ে আনুন


কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

হেয়ার স্ট্রেটনার ব্যবহারের পর যদি কিছু লক্ষণ অনুভব করেন, সতর্ক হওয়া জরুরি—


চুল দ্রুত ঝরে যাওয়া


মাথার ত্বকে জ্বালা, পোড়া বা লালচে দাগ


অনিয়মিত ঋতুচক্র বা হরমোনজনিত পরিবর্তন


প্রাথমিক পর্যায়ে সমস্যা ধরা পড়লে জটিলতা এড়ানো সম্ভব।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post