অনেকেই চোখের পাতার কাঁপাকে (চোখ লাফানো বা চোখ নাচা) ভাগ্য-দুর্ভাগ্যের সঙ্গে যুক্ত করেন। বিশেষ করে বাঁ চোখ নাচলে মহিলাদের মধ্যে এটি শুভ, আর ডান চোখ নাচলে ছেলেদের ক্ষেত্রে ইচ্ছাপূরণ বলে ধারণা করা হয়। কিন্তু চিকিৎসকরা বলছেন, চোখের পাতা কাঁপার সঙ্গে ভাগ্য বা দুর্ভাগ্যের কোনো সম্পর্ক নেই।চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের পাতা কাঁপাকে বলা হয় ‘মায়োকেমিয়া’। ভারতীয় চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, এটি মূলত শারীরিক ও মানসিক চাপের প্রতিফলন। দৈনন্দিন জীবনের অভ্যাস—যেমন কম ঘুম, রাত জেগে কাজ, দীর্ঘ সময় টিভি, ল্যাপটপ বা মোবাইল ব্যবহার—চোখের পাতার কাঁপার কারণ হতে পারে।
ডাঃ শেখ আরও জানিয়েছেন, সকালে চোখ ভারী লাগা, মাঝে মাঝে চোখ কাঁপা, চোখে চুলকানি বা জল পড়ার সমস্যা থাকলে এটি অ্যালার্জি বা অন্যান্য শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে। শীত, বিশেষ খাবার বা পরিবেশগত অ্যালার্জি এই সমস্যার উদ্রেক করতে পারেঅতিরিক্ত ক্যাফিন, যেমন চা বা কফি বেশি খাওয়া, মানসিক চাপ এবং স্ট্রেস হরমোনের বৃদ্ধি ঘটাতে পারে, যা চোখের পাতা কাঁপার অন্যতম কারণ। তদুপরি, ধূমপান ও মদ্যপানও এই সমস্যার সঙ্গে যুক্ত।চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে প্রতিদিন ৭–৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো এবং ক্যাফিন ও অ্যালকোহলের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, চোখের পাতা কাঁপা সাধারণত স্বাস্থ্যগত কারণে হয়ে থাকে এবং প্রাথমিকভাবে ভয় পাওয়ার কিছু নেই। তবে নিয়মিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment