Top News

আপনার ৫ ভুলেই কিডনির ভয়াবহ ক্ষতি, পিছু নিচ্ছে ক্রনিক রোগ

 


মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এটি শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়, প্রস্রাব তৈরি করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন হরমোন উৎপাদন করে। কিন্তু দৈনন্দিন জীবনের কিছু সাধারণ ভুল এই অঙ্গটির ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস অব্যাহত থাকলে ক্রনিক কিডনি ডিজিজসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নলিখিত পাঁচটি অভ্যাস কিডনির সবচেয়ে বেশি ক্ষতি করে—


পানি কম খাওয়া

পর্যাপ্ত পানি না খেলে কিডনিতে জমে যেতে পারে ক্ষতিকর উপাদান, যা থেকে তৈরি হতে পারে স্টোন বা পাথর। এছাড়া কম পানি খাওয়ার কারণে কিডনির কার্যক্ষমতাও হ্রাস পায়। তাই প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে যাঁদের কিডনির সমস্যা আগে থেকেই আছে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করতে হঅতিরিক্ত নুন খাওয়া

খাবারে অতিরিক্ত নুন বা সোডিয়াম কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, দিনে সর্বোচ্চ ৪ থেকে ৫ গ্রাম নুন খাওয়া নিরাপদ। পাশাপাশি প্যাকেটজাত, ফাস্টফুড ও প্রসেসড খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছেমদ্যপান ও ধূমপান

মদ্যপান ও ধূমপানের অভ্যাস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, যার ফলে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই দুই নেশা থেকে যত দ্রুত সম্ভব দূরে থাকা জরুরি।


ঘুমের অভাব

প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম শরীরের সুস্থতার জন্য অপরিহার্য। পর্যাপ্ত ঘুম না হলে কিডনির ওপর চাপ পড়ে, যা ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে যায়। পাশাপাশি ঘুমের অভাবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।


অহেতুক পেইনকিলার সেবন

চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়া কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ওষুধের অতিরিক্ত সেবনে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে তা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।


চিকিৎসকদের পরামর্শ, কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা, ধূমপান-মদ্যপান থেকে বিরত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।।বে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post