Top News

পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি?

 


রাতে নিয়মমতো আট ঘণ্টা ঘুমের পরও সকালে উঠে অনেকেই অনুভব করেন শরীরে অজানা ক্লান্তি, মাথা ভার, মনোযোগের ঘাটতি। কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ ঘুমের সময় নয়, বরং ঘুমের গুণমানের ঘাটতি।বিশেষজ্ঞরা বলছেন, ঘুম যত দীর্ঘই হোক না কেন, যদি তা গভীর ও নিরবচ্ছিন্ন না হয়, তাহলে শরীর ও মস্তিষ্ক পূর্ণ বিশ্রাম পায় না। ফলে সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি থেকে যায়।

ঘুমের গুণমান নষ্ট হওয়ার প্রধান কারণগুলো

১. ঘুমের ব্যাঘাত: রাতে বারবার ঘুম ভেঙে গেলে ঘুম গভীর স্তরে পৌঁছাতে পারে না। এতে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না।

২. স্লিপ অ্যাপনিয়া: এটি এমন একটি শারীরিক সমস্যা, যেখানে ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। এতে ঘুম বারবার ভেঙে যায় এবং সকালে ক্লান্তি, মাথাব্যথা বা ঝিমুনি দে. বিকেলে ক্যাফেইন গ্রহণ: বিকেল বা রাতে চা, কফি বা এনার্জি ড্রিংক গ্রহণ করলে ঘুমের গুণমান নষ্ট হয়, ফলে ঘুম আসতেও দেরি হয়।

৪. অতিরিক্ত স্ক্রিন টাইম: মোবাইল, ট্যাব বা টিভির নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমায়, যা ঘুম আসার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

৫. ঘুমের সময়সূচিতে অনিয়ম: প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া বা জেগে ওঠা শরীরের প্রাকৃতিক ‘বডি ক্লক’কে ব্যাহত করে, ফলে ঘুমের মান নষ্ট হয়।

ভালো ঘুমের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও একই সময়ে জেগে উঠুন।

ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করুন।

ঘর যেন ঠাণ্ডা, অন্ধকার ও শান্ত থাকে, তা নিশ্চিত করুন।

রাতে হালকা ও কম মসলাযুক্ত খাবার খান।

সন্ধ্যার পর ক্যাফেইন ও অ্যালকোহল পরিহার করুন।

ঘুমানোর আগে বই পড়া, হালকা ব্যায়াম বা মেডিটেশন অভ্যাস করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

সব নিয়ম মেনে চলার পরও যদি প্রতিদিন সকালে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন, ঘুমের মধ্যে নাক ডাকা বা শ্বাস বন্ধ হয়ে আসার মতো উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


বিশেষজ্ঞদের মতে, স্লিপ অ্যাপনিয়া বা অন্যান্য ঘুমবিষয়ক সমস্যা অনেক সময় অজান্তেই শরীরের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।খা দে

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post