Top News

হাত-পা বারবার ঝিনঝিন করছে? ঘাটতি হতে পারে এই ভিটামিনগুলোর

 


অনেকেরই হঠাৎ হাতের তালু বা পায়ের পাতায় ঝিনঝিন ভাব হয়—মনে হয় যেন পিঁপড়া হাঁটছে বা হালকা চুলকানি হচ্ছে। সাধারণত মানুষ এটিকে রক্ত চলাচলের সমস্যা ভেবে হালকাভাবে নেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ঝিনঝিন ভাব শুধুই রক্ত চলাচলের কারণে নয়, শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতিও এর পেছনে দায়ী হতে পারে।বিশেষজ্ঞদের মতে, এ উপসর্গ যদি বারবার দেখা দেয় বা দীর্ঘস্থায়ী হয়, তবে তা অবহেলা করা ঠিক নয়। সময়মতো ব্যবস্থা না নিলে স্নায়ুর ক্ষতি পর্যন্ত হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ভিটামিনের অভাবে এমন সমস্যা দেখা দেয়—


ভিটামিন ‘স্নায়ুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ‘ই’। এর অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে, ফলে তালু ও পায়ের পাতায় ঝিনঝিন বা অস্বস্তি হয়।

উৎস: বাদাম, সূর্যমুখীর বীজ, পালংশাক ও অ্যাভোকাডোভিটামিন বি কমপ্লেক্স


ভিটামিন বি কমপ্লেক্সকে বলা হয় ‘স্নায়ুর বন্ধু’। বিশেষ করে বি১ (থায়ামিন), বি৬ (পাইরিডক্সিন) ও বি৯ (ফোলেট)-এর ঘাটতিতে হাত-পায়ে অবশভাব, শিরশিরে বা ঝিনঝিন অনুভূতি দেখা দেয়।

উৎস: দুধ, ডিম, মাছ, শাকসবজি, ডাল ও বাদাম।


ভিটামিন বি১২


এই ভিটামিনের অভাবে হাত-পায়ে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি হয় এবং স্নায়ুর স্থায়ী ক্ষতিও হতে পারে।

উৎস: দুধ, ডিম, মাছ, মাংস ও লিভার।


ভিটামিন ‘ডি’


ভিটামিন ‘ডি’ শুধু হাড় নয়, স্নায়ুরও কাজ নিয়ন্ত্রণ করে। এর অভাবে তালু বা পায়ের পাতায় চুলকানি ও ঝিনঝিন ভাব দেখা দিতে পারে।

উৎস: সকালবেলার রোদ, ডিমের কুসুম ও চর্বিযুক্ত মাছ।


আরও যেসব কারণে হতে পারে ঝিনঝিনি ভাব


বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস, অটোইমিউন ডিজঅর্ডার, অনিয়মিত খাবার ও ঘুম—সবই স্নায়ুর কার্যকারিতায় প্রভাব ফেলে। রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হলে স্নায়ুর ক্ষতি হয়, ফলে ঝিনঝিন ভাব দেখা দেয়।


সতর্কতা:

হাত-পা বারবার ঝিনঝিন করলে তা ছোট বিষয় ভেবে অবহেলা করবেন না। কারণ এই উপসর্গগুলোই আপনার শরীরের ভেতরের সঙ্কেত—সময়ে সঠিক ব্যবস্থা নিলেই বড় বিপদ এড়ানো সম্ভব।।ই’

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post