সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির কাজ করছে পে কমিশন। বিদ্যমান ২০ গ্রেডের কাঠামো ভেঙে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমানো এবং বেতন বৈষম্য হ্রাসই এ কমিশনের অন্যতম লক্ষ্য। কমিশনের সদস্যরা জানিয়েছেন, এই বিষয়ে কমিশনের সবাই একমত এবং এ দিকেই এগোচ্ছে কাজ।
কমিশনের একাধিক সদস্য দেশের একটি গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত প্রাপ্ত প্রস্তাবগুলোর বেশিরভাগেই গ্রেড সংখ্যা কমিয়ে ১০ থেকে ১২টি করার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হবে এবং সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই গ্রেড সংখ্যা নির্ধারণ করা হবে। তারা বলেন, কমিশন গঠনের মূল উদ্দেশ্যই হলো বৈষম্য কমানো। এজন্য গ্রেড পুনর্বিন্যাস করা নিশ্চিত, তবে কতটি গ্রেড থাকবে এবং অনুপাত কেমন হবে তা জানতে কিছুটা সময় লাগবেবর্তমানে কমিশনের সদস্যরা বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন। সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে এসব বৈঠকে অংশ নিচ্ছেন। কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল বিষয়ে মতামত দিয়েছে। যাচাই শেষে ২৫০ থেকে ৩০০ সংগঠনকে সরাসরি মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে।সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই মতবিনিময় চলবে। এরপর সংগৃহীত সব মতামত বিশ্লেষণ করে খসড়া সুপারিশ তৈরি করা হবে। সদস্যদের সম্মতিতে চূড়ান্ত করে তা জমা দেওয়া হবে সরকারের কাছে।
কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার বলেন, “অনলাইনে মতামত গ্রহণ শেষ হয়েছে ১৫ অক্টোবর। এখন সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় চলছে, যা ৩০ অক্টোবর শেষ হবে। এরপর আমরা বসে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করবকর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানালেও অধ্যাপক মাকসুদুর বলেন, “কমিশন গঠনের সময়ই ছয় মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই এবং সেই লক্ষ্যে কাজ করছি।”উল্লেখ্য, সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে কমিশন উন্মুক্ত মতামত নিয়েছে। এ মতামতে ২০ গ্রেড কাঠামো বহাল রাখা বা পরিবর্তনের বিষয়ে পৃথক প্রশ্ন রাখা হয়েছিল। পাশাপাশি, পছন্দের গ্রেড সংখ্যা ও তার যৌক্তিকতা সম্পর্কেও মতামত চাওয়া হয়।।”।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment