Top News

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা!

 


দেশজুড়ে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কঠোর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাঠপর্যায়ের সব শিক্ষা অফিসে অগ্নিদুর্ঘটনা এড়াতে এই নির্দেশনা পাঠানো হয়েছে।রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে অবশ্যই নিজ নিজ কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান এবং কম্পিউটার বন্ধ করতে হবে। একই সঙ্গে এসি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্লাগ খুলে রাখা নিশ্চিত করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।


নোটিশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অফিস ত্যাগ করার আগে এসব বিষয় সতর্কতার সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছেসাম্প্রতিক সময়ে দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরেই অধিদপ্তর এই জরুরি পদক্ষেপ নিল।।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post