Top News

সকালে খালি পেটে আপেল খাওয়ার ৭টি উপকারিতা

 


প্রতিদিন একটি আপেল খেলে চিকিৎসকের দরকার হয় না”—এই পরিচিত প্রবাদটির পেছনে রয়েছে বৈজ্ঞানিক সত্য। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে, বিশেষ করে সকালে খালি পেটে খেলে এর উপকারিতা আরও বেড়ে যায়। পুষ্টিবিদদের মতে, আপেল শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে হৃদ্‌স্বাস্থ্য ও হজম—সবকিছুতেই ইতিবাচক ভূমিকা রাখে।চলুন জেনে নেওয়া যাক, সকালে খালি পেটে আপেল খাওয়ার সাতটি গুরুত্বপূর্ণ উপকারিতা—


১. কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:

আপেলে থাকা দ্রবণীয় ফাইবার রক্তনালিতে চর্বি জমা প্রতিরোধ করে। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমে যা২. হজমশক্তি বাড়ায়:

আপেলের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমপ্রক্রিয়া উন্নত করে। পাশাপাশি এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:

আপেলের ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি সংক্রমণ ও ভাইরাল রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়।


৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:

গবেষণায় দেখা গেছে, নিয়মিত আপেল খেলে টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। এতে থাকা ফাইবার রক্তে চিনি শোষণের গতি ধীর করে, ফলে সুগার লেভেল স্থিতিশীল থাকে।


৫. ওজন কমাতে সাহায্য করে:

আপেল কম ক্যালরিযুক্ত এবং ফাইবারে ভরপুর। এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।


৬. স্নায়বিক রোগ প্রতিরোধে সহায়ক:

আপেলে থাকা কোয়ারসেটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের নিউরনকে সুরক্ষা দেয়। এটি স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) ও আলঝেইমারের মতো স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে পারে।


৭. ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে:

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আপেলের পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্তন ক্যান্সারসহ কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে।


বিশেষজ্ঞদের পরামর্শ:

সকালে খালি পেটে একটি তাজা আপেল খাওয়ার অভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। এটি শুধু হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণেই নয়, বরং ওজন, ডায়াবেটিস ও হৃদ্‌রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।।য়।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post