আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন? কোষ্ঠকাঠিন্য কি নিত্যদিনের ঝামেলা হয়ে উঠেছে? নাকি কাজের চাপেই সারাক্ষণ মানসিক অস্থিরতা? আশ্চর্য হলেও সত্যি, আপনার এই তিন সমস্যার সমাধান লুকিয়ে আছে এক সাধারণ বীজে—যা হয়তো আপনার রান্নাঘরেই পড়ে আছে।হার্ভার্ড ও স্ট্যানফোর্ড-প্রশিক্ষিত ক্যালিফোর্নিয়াভিত্তিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. সৌরভ সেঠি জানিয়েছেন, এই বীজ হজম প্রক্রিয়া উন্নত করে, ঘুম গভীর করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রেখে মানসিক চাপ কমায়।
ঘুম আর হজম দুটোই ভালো রাখে যে বীড. সেঠির ভাষায়, “যদি আপনি নিয়মিত কোষ্ঠকাঠিন্যে ভোগেন, ঠিকমতো ঘুমাতে না পারেন, বা সারাক্ষণ মানসিক চাপ অনুভব করেন—তাহলে একটাই বীজ আপনাকে সহায়তা করতে পারে, আর সেটি হলো কুমড়ার বীজ।”কিন্তু কুমড়ার বীজ এত বিশেষ কেন? চিকিৎসক জানাচ্ছেন, এতে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম, যা অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে, পেশি শিথিল করে এবং ঘুমের ছন্দ নিয়ন্ত্রণে রাখে। বেশিরভাগ মানুষই ম্যাগনেশিয়ামের ঘাটতিতে ভোগেন। “যখন শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকে না, তখন হজম প্রক্রিয়া মন্থর হয়ে যায়। অন্ত্রের পেশি ঠিকমতো কাজ করতে পারে না, ফলে বর্জ্য বের হতেও সময় লাগে,” ব্যাখ্যা করেন তিনি।
কুমড়ার বীজের উপকারিতা
ড. সেঠির মতে, কুমড়ার বীজ হজম, ঘুম ও মানসিক প্রশান্তি—তিন ক্ষেত্রেই অনন্য ভূমিকা রাখে।
ম্যাগনেশিয়াম অন্ত্রের পেশি শিথিল করে হজমে সহায়তা করে
জিঙ্ক ও প্রোটিন অন্ত্রের টিস্যু মেরামতে সাহায্য করে
স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে
ঘুমের গুণমান বাড়ায়
কীভাবে খাবেন কুমড়ার বীজ?
যারা ঘুম বা হজমজনিত সমস্যায় ভুগছেন, তারা দৈনন্দিন খাদ্যাভ্যাসে সহজেই কুমড়ার বীজ যোগ করতে পারেন।
হালকা ভেজে সামান্য সমুদ্রলবণ ছিটিয়ে খেতে পারেন
সালাদে ক্রাঞ্চি টপিং হিসেবে ব্যবহার করতে পারেন
প্রতিদিন অল্প এক মুঠো করে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে
ড. সেঠির পরামর্শ, “শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা বাড়লে মলত্যাগ নিয়মিত হয়, ঘুম গভীর হয় এবং দিনের বেলায় উদ্বেগও কমে যায়। তাই এই সপ্তাহেই খাদ্যতালিকায় কুমড়ার বীজ যোগ করুন।”
তিনি আরও বলেন, সন্ধ্যায় কুমড়ার বীজ খেলে শরীর স্বাভাবিকভাবে শিথিল হয় ও ঘুম ভালো হয়। ম্যাগনেশিয়ামের পাশাপাশি এতে রয়েছে প্রোটিন, ভালো ফ্যাট, ফাইবার এবং জিঙ্ক, আয়রন, কপারসহ প্রয়োজনীয় খনিজ উপাদান। এছাড়া এতে থাকা ভিটামিন ই ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ও প্রদাহ কমাতে সহায়তা করে।
অর্থাৎ, ছোট্ট এই কুমড়ার বীজই হতে পারে আপনার ঘুম, হজম আর মানসিক প্রশান্তির প্রাকৃতিক সমাধানজ
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment